Posts

Showing posts from June, 2026

কেটে ফেলার পর ‘উঠে দাঁড়াল গাছ’, আগরবাতি-মোমবাতি নিয়ে মানুষের ভিড়...See more

Image
  ঝড়ে পড়ে যাওয়া একটি গাছের ডালপালা কাটার পর সেটি আবার দাঁড়িয়ে যায়। গাছের গোড়া কাটার পরও এটি ঠায় দাঁড়িয়েছে- এমন ঘটনার খবরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার এই গাছ নিয়ে রীতি মতো হইচই শুরু হয়েছে। উপজেলার মোগড়া ইউনিয়নের বচিয়ারা গ্রামের এ গাছটি দেখতে শত শত লোক এসে ভিড় জমাচ্ছেন। গাছের শেকড়-বাকল নেওয়ার জন্য দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন মানুষ; করছেন মানত। খোঁজ নিয়ে জানা গেছে, ডালপালাহীন গাছটির একটি অংশ দাঁড়িয়ে আছে। এর নীচের অংশ কাটা। গাছে লাল কাপড় বাঁধা। চারিদিকে নিশানা টানিয়ে দেওয়া হয়েছে। এলাকার মানুষ বলছেন, ঘটনাটি অলৌকিক। সৃষ্টিকর্তার ইশারাতেই এমন হয়েছে। তারা গাছটিকে দেখে-শুনে রাখছেন ওই বাড়ির পরিবারের সদস্য শারমীন সুলতানা সাংবাদিকদের কাছে দাবি করেন, তিনি গাছটি পড়তেও দেখেছেন ওঠার সময়ও দেখেছেন। মাস দেড়েক আগে প্রচণ্ড ঝড়ে গাছটি পড়ে যায়। গাছটি কেটে টুকরা টুকরা করার পর হঠাৎ উঠে দাঁড়ায়। দেখামাত্রই তিনি চিৎকার করেন। এরপর বাড়িসহ আশপাশের লোকজন বিষয়টি দেখেন। পরিবারের সদস্য আবুল বাশার মুন্সী গণমাধ্যমকে বলেন, এটি আমার এক ভাতিজার গাছ। তুফানে পড়ে গেলে বিক্রি করা হয়। গাছ কাটার পর এটি আবার দাঁড়িয়ে যায়। এটা সরাসরি ...

ফ্ল্যাটে মায়ের মৃত্যু: জানা গেল যুগ্ম সচিব ও বুয়েট শিক্ষক ছেলের নাম-পরিচয়

Image
  রাজধানীর পল্লবীতে একটি বাসা থেকে এক বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার করেছে পুলিশ। আনুমানিক ৭৫ বছর বয়সী নূরজাহান বেগম একটি বহুতল ভবনের চতুর্থ তলায় মেয়ের বাসার একটি কক্ষে দীর্ঘদিন ধরে নিঃসঙ্গ জীবন-যাপন করে আসছিলেন। গতকাল রবিবার (১ জুন) রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল পেয়ে পল্লবী ৬ নম্বর সেকশনের ৮ নম্বর সড়কের ওই বাসা থেকে পুলিশ লাশ উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে, বাসাটি ওই বৃদ্ধার মেয়ের। তার স্বামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, যিনি বছর পাঁচেক আগে মারা গেছেন। মৃতের এক ছেলে যুগ্ম সচিব এবং আরেক ছেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েটের শিক্ষক। তারা পরিবারসহ অন্যত্র থাকতেন। মায়ের মৃত্যুর খবর পেয়ে বুয়েটের শিক্ষক সন্তান এলেও যুগ্ম সচিব ছেলে আসেননিএ ঘটনা গণমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা হয়। পরে আজ সোমবার (২ জুন) রাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান সামি এই দুই ছেলের নাম-পরিচয় প্রকাশ করেছেন।সামির দেওয়া তথ্য মতে, নূরজাহান বেগমের বড় ছেলের নাম ড. এ কে এম আনিসুর রহমান, তিনি সরকারের যুগ্মসচিব পদে কর্মরত রয়েছেন বর্তমানে তার কর্মস্থল মংলা বন্দর কর্ত...