একটা সাধারণ চুমু…আর তার মূল্য সারাজীবনের অন্ধত্ব...See more

 


কিছু মানুষ আছেন —

বাচ্চা দেখলেই নিজেকে সামলাতে পারেন না।

গাল টিপে দেন…

কপালে চুমু খান…

হাত ধরে চুমু দিয়ে বলেন,

“আহা! কি মিষ্টি বাচ্চা!”

আমরা নিজেরাও হয়তো করেছি।

কারণ আমরাও ভাবি এটা তো ভালোবাসা।

কিন্তু কখনো কি ভেবে দেখেছেন,

এই ভালোবাসাটাই কখনো কখনো

একটা শিশুর জন্য আজীবনের অভিশাপ হয়ে যেতে পারে?

মাত্র ২ বছরের একটা মেয়ের কথা বলি, 

একজন কাছের মানুষ তাকে আদর করে চুমু দিয়েছিল।

কয়েকদিন পর শিশুটির চোখে ইনফেকশন হয়।

সংক্রমণ এতটাই ভয়ংকর ছিল 

শেষ পর্যন্ত একটি চোখের দৃষ্টি চিরতরে নষ্ট হয়ে যায়। পরে জানা যায় তাঁকে যে চুমু দিয়েছিল তিনি হার্পিসে আক্রান্ত.. 


ভাবুন একবার 

একটা সাধারণ চুমু…

আর তার মূল্য সারাজীবনের অন্ধত্ব।

আমাদের মুখে সবসময়ই অসংখ্য জীবাণু থাকে।

বড়দের শরীর সেগুলোর সাথে লড়তে পারে।

কিন্তু নবজাতক বা ছোট শিশুর

 চোখ, নাক, মুখ, ত্বক 

সবই খুব নরম, খুব সংবেদনশীল।

একটা ছোট্ট চুমুই

ভাইরাসের জন্য দরজা খুলে দিতে পারে।


আমরা অনেকেই বুঝে না বুঝে তর্ক করি

“এতে কি হয়?”

কিন্তু হাসপাতালের বিছানায়

অসংখ্য মা-বাবা বসে কাঁদেন

এই “কি আর হবে” কথাটার জন্যই।

মনে রাখবেন 

শিশুকে ভালোবাসা মানে তাকে নিরাপদ রাখা।

চুমু না খেলেও ভালোবাসা কমে না।

বরং দায়িত্বশীল ভালোবাসাই

একটা শিশুকে সুস্থ রাখে।।


আপনি আদর দিচ্ছেন,,

নাকি অজান্তেই ঝুঁকি দিচ্ছেন??


অনেকেই আছে নিজের শিশুকে অন্য কারো চু/মু দিতে দেননা, আর এর জন্য খোঁটাও শুনতে হয়।। 

নিজের বাচ্চার নিরাপত্তার জন্য শুনলেও পাত্তা দিবেন না।। 

কারন রোগ হলে কষ্ট টা আপনার ও আপনার সন্তানের হবে, খোঁটা দেওয়া মানুষ গুলো খোঁজ নিতেও আসবেনা...... 


ডা.আব্দুর রহমান

 #fyp #trending #fblifestyle #photography

Comments

Popular posts from this blog

কী পরিমা’ণ অ’মানুষ এরা এক’বার ভাবুন! এরা ৩ ভা’ইয়ে মিলে নিজে’র আপ’ন...more

লবঙ্গ খাওয়ার আগে থামুন! লবঙ্গ প্রাকৃতিক অ্যান্টিবায়েটিক...See more

গাজীপুরে ফাইভ মা*র্ডার: মরদেহের ওপর পাওয়া অভিযোগপত্রে যা লেখা ছিল; জনলে অবাক হবেন...... See more