টাকা, স্বর্ণ বা জমির পরিবর্তে আগামী ১০ বছরে যে জিনিস হতে যাচ্ছে সবচেয়ে দামি!....see more

 


নগদ অর্থ, সোনা বা জমির মতো চিরায়ত সম্পদের ধারণা বদলে যেতে পারে আগামী দশকে। ভারতের জনপ্রিয় ব্রোকারেজ সংস্থা জেরোধার সহ-প্রতিষ্ঠাতা নিখিল কামাত এমনটাই ভবিষ্যদ্বাণী করেছেন। তার মতে, অদূর ভবিষ্যতে সবচেয়ে মূল্যবান সম্পদ বা 'কারেন্সি' হয়ে উঠতে পারে ইলেকট্রন ও শক্তি (বিদ্যুৎ)।নিত্যদিন বাড়তে থাকা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং ডেটা সেন্টারের লাগামহীন চাহিদা বিবেচনা করেই কামাত এই গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন, যা বিশ্বজুড়ে প্রযুক্তি ও অর্থ জগতে আলোড়ন সৃষ্টি করেছে।নিখিল কামাতের এই ভবিষ্যদ্বাণীর মূলে রয়েছে ডেটা সেন্টারগুলোর বিদ্যুৎ ব্যবহারের অবিশ্বাস্য বৃদ্ধিঅতিরিক্ত বিদ্যুতের চাহিদা: ডেটা সেন্টারগুলো আমাদের অনলাইন কার্যক্রম (যেমন গুগল সার্চ, নেটফ্লিক্স স্ট্রিমিং বা ক্লাউড স্টোরেজ) প্রক্রিয়াজাত করে। একটি নতুন ডেটা সেন্টার প্রতি বছর যে পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করে, তা প্রায় ৪ লাখ বৈদ্যুতিক গাড়ির সম্মিলিত বিদ্যুৎ খরচের চেয়েও বেশি।ব্যয়ের প্রধান কারণ বিদ্যুৎ: একটি ডেটা সেন্টারের মোট ব্যয়ের প্রায় ৬৫% খরচ হয় শুধুমাত্র বিদ্যুৎ খাতে—কম্পিউটিং এবং কুলিং (ঠান্ডা রাখার) জন্য।বৈশ্বিক বিদ্যুতের চাপ: বর্তমানে সবচেয়ে বেশি ডেটা সেন্টার রয়েছে যথাক্রমে যুক্তরাষ্ট্র (৩,৬৮০টি), জার্মানি (৪২৪টি) এবং ব্রিটেন (৪১৮টি)-তে। গবেষণায় ধারণা করা হচ্ছে, ২০৩০ সালের মধ্যে বিশ্বের মোট বিদ্যুৎ ব্যবহারের ১০ শতাংশই হবে শুধুমাত্র এসব ডেটা সেন্টারের জন্য।এই পরিসংখ্যান তুলে ধরে নিখিল কামাত ইঙ্গিত দিয়েছেন যে বিদ্যুতের খরচ এবং এর সহজলভ্যতা এমন এক পর্যায়ে পৌঁছাবে, যখন একেই ভবিষ্যতের নতুন সম্পদ হিসেবে বিবেচনা করা যৌক্তিক হয়ে উঠবে।এমন পরিস্থিতিতে, বিশেষজ্ঞরা মনে করছেন, নিখিল কামাতের এই বক্তব্য ভবিষ্যতের সম্পদ ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা। অদূর ভবিষ্যতে যার হাতে বিদ্ যুতের নিয়ন্ত্রণ থাকবে, তিনিই হবেন ধনী।।

Comments

Popular posts from this blog

কী পরিমা’ণ অ’মানুষ এরা এক’বার ভাবুন! এরা ৩ ভা’ইয়ে মিলে নিজে’র আপ’ন...more

লবঙ্গ খাওয়ার আগে থামুন! লবঙ্গ প্রাকৃতিক অ্যান্টিবায়েটিক...See more

গাজীপুরে ফাইভ মা*র্ডার: মরদেহের ওপর পাওয়া অভিযোগপত্রে যা লেখা ছিল; জনলে অবাক হবেন...... See more