যেখানে দুপুরেই দেখা গেল শাওয়ালের চাঁদ...see more

 


শেষ হতে চলছে পবিত্র মাহে রমজান। রহমত, মাগফেরাত এবং নাজাতের দীর্ঘ এক মাস শেষে বিশ্বের সকল মুসলিমের দরজায় কাড় নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। এরই ধারাবাহিকতায় ইতিমধ্যে বিশ্বের মুসলিম দেশগুলোতে চাঁদ দেখা নিয়ে নানা রকম পরিকল্পনা শুরু হয়েছে। এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে।




আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের (আইএসি) বরাতে বুধবার (১৮ মার্চ) দুপুরের দিকে এই তথ্য নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম গালফ নিউজ। এর মাধ্যমে মুসলিম উম্মাহর অন্যতম প্রধান উৎসব ঈদুল ফিতরের দিনক্ষণ নির্ধারণের প্রক্রিয়াটি চূড়ান্ত ধাপে প্রবেশ করআবুধাবিতে অবস্থিত খতম অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি থেকে বুধবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে শাওয়ালের নতুন চাঁদের ছবি ধারণ করা হয়। বিশেষ প্রযুক্তির ক্যামেরায় তোলা এই পর্যবেক্ষণটি সম্পন্ন করেন আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের বিশেষজ্ঞ দল। এই দলে ছিলেন আনাস মোহাম্মদ, ওসামা ঘান্নাম ও খালফান আল নাইমি। ঐতিহাসিক এই মুহূর্তটির ছবি ক্যামেরাবন্দি করেন মোহাম্মদ আওদা।




প্রকাশিত বৈজ্ঞানিক তথ্যানুযায়ী, ছবি তোলার সময় সূর্য থেকে চাঁদের কৌণিক দূরত্ব ছিল ৯.২ ডিগ্রি। ওই সময়ে চাঁদের বয়স ছিল মাইনাস ১৫ ঘণ্টা ২৩ মিনিট। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, দিনের আলোতে বিশেষায়িত প্রযুক্তির সাহায্যে এই ধরনের পর্যবেক্ষণ ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেএর আগে, অস্ট্রেলিয়া আনুষ্ঠানিকভাবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে। তবে সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদের চূড়ান্ত সিদ্ধান্ত আসবে দেশটির জাতীয় চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণার পর। সাধারণত বৈজ্ঞানিক পর্যবেক্ষণের তথ্যের ওপর ভিত্তি করেই ধর্মীয় কর্তৃপক্ষ শাওয়াল মাসের সূচনা ও ঈদের দিন ঘোষণা করে থাকে।।ল।

Comments

Popular posts from this blog

কী পরিমা’ণ অ’মানুষ এরা এক’বার ভাবুন! এরা ৩ ভা’ইয়ে মিলে নিজে’র আপ’ন...more

লবঙ্গ খাওয়ার আগে থামুন! লবঙ্গ প্রাকৃতিক অ্যান্টিবায়েটিক...See more

গাজীপুরে ফাইভ মা*র্ডার: মরদেহের ওপর পাওয়া অভিযোগপত্রে যা লেখা ছিল; জনলে অবাক হবেন...... See more