দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো নুরকে…see more
প্রতিমন্ত্রী নুরুল হক নুর-এর দায়িত্ব কমিয়ে একটি মন্ত্রণালয়ে সীমিত করেছে সরকার। আগে দুটি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকলেও এখন তাকে কেবল একটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আটজন প্রতিমন্ত্রীর দায়িত্ব পুনর্বণ্টন করে গেজেট প্রকাশ করা হয়।
প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস, ১৯৯৬-এর ৩বি(আইআই) বিধি অনুযায়ী এ পুনর্বণ্টন করা হয়েছে বলে গেজেটে উল্লেখ রয়েছে। গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বিএনপি জোট থেকে নির্বাচন করে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। পরে নতুন সরকারে তাকে প্রতিমন্ত্রী করা হয়।

Comments
Post a Comment