নিজের উপর নিজের বদ'নজর লাগা.…see more
নিজের উপর নিজের বদ'নজর লাগা.!
সব সময় অন্যের বদ'নজর লাগে না! কখনো কখনো নিজের উপরও নিজের বদ'নজর লেগে যায়!
কিভাবে বুঝবেন নিজের বদ'নজর লাগছে?
আয়নায় নিজেকে দেখে খুব মুগ্ধ হলেন, আর ঠিক তারপরই চেহারার উজ্জ্বলতা কমে গেল বা হঠাৎ ব্রণের সমস্যা দেখা দিল।
নিজের কোনো অর্জন বা কাজ নিয়ে অতিমাত্রায় আনন্দিত বা এক্সাইটেড হলেন, আর হঠাৎ করেই সেই কাজটি বাধাগ্রস্ত হলো বা নষ্ট হয়ে গেল।
নিজের শরীর বা ফিটনেস দেখে প্রশংসা করলেন, আর তারপরই অলসতা বা অসুস্থতা ঘিরে ধরল।
আসলে অতিরিক্ত মুগ্ধতা যখন আল্লাহর শুকরিয়া ছাড়া প্রকাশ পায়, তখনই তা ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে।
ইসলাম আমাদের প্রতিটি সমস্যার সমাধান দিয়েছে।
যখনই নিজের কোনো কিছু আপনার ভালো লাগবে, চেহারা দেখে ভালো লাগবে বা কোনো সাফল্যে আনন্দিত হবেন—তখনি এই বরকতময় দোয়াটি পাঠ করবেন:
مَا شَاءَ اللَّهُ لَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ
উচ্চারণ: মা-শা-আল্লাহু লা-কুওয়্যাতা ইল্লা- বিল্লা-হ।
অর্থ: "আল্লাহ যা চেয়েছেন (তা-ই হয়েছে), আল্লাহর সাহায্য ছাড়া কোনো শক্তি নেই।"
তাহলে আর বদ'নজর লাগবে না ইনশাআল্লাহ। মনে রাখবেন: নেয়ামত আল্লাহর দান। সেই নেয়ামতের ওপর আল্লাহর নাম নিলে তাতে যেমন বরকত বাড়ে, তেমনি তা যাবতীয় অনিষ্ট থেকে নিরাপদ থাকে।
শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন যাতে অন্যরাও উপকৃত
Secure Link Activation
Verifying your session for
safe access to the content.
Verification is automatic.

Comments
Post a Comment