১৩ বছরের মায়ের কোলে ৭ মাসের সন্তান..See more
সিনেমার গল্পকেও হার মানালো এক কিশোরী মায়ের বাস্তব জীবনের নির্মম ট্র্যাজেডি। ফেসবুকে আলাপ, প্রেম এবং এরপর বাল্যবিয়ে।
মাত্র ১১ বছর বয়সেই ২০ বছরের যুবক শাকিল ওরফে শাকিব মিয়ার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন অনামিকা আক্তার জুঁই। বিয়ের পর ফুটফুটে এক ছেলে সন্তানের জন্ম দেন তিনি।
কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে মাত্র ১৩ বছর বয়সেই কোল খালি হতে বসেছিল এই শিশু মায়ের!
অভিযোগ উঠেছে, আড়াই মাস আগে মাত্র সাড়ে ৪ মাস বয়সী বুকের সন্তানকে কেড়ে নিয়ে মা জুঁইকে শ্বশুরবাড়ি থেকে নির্মমভাবে বের করে দেয় স্বামী ও শাশুড়ি। নিজের কলিজার টুকরোকে ফিরে পেতে এরপর থেকেই শুরু হয় জুঁইয়ের এক অবুঝ আইনি লড়াই।
অবশেষে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আড়াই মাস পর
নিজের ৭ মাসের সন্তানকে বুকে ফিরে পেয়েছেন তিনি।
সন্তানকে ফিরে পেতে গত ১ জুলাই ঢাকার লিগ্যাল এইড অফিসে আইনি সহায়তা চান জুঁই। আদালত অভিযুক্ত স্বামী শাকিল ও শাশুড়ি আছমাকে হাজির হওয়ার নির্দেশ দিলেও তারা উপস্থিত হননি।
পরবর্তীতে ঢাকার চিফ লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সিভিল জজ) মো. সায়েম খানের নির্দেশে সোমবার চকবাজার থানা পুলিশ শিশুটিকে উদ্ধার করে। মঙ্গলবার (২৮ জুলাই) উভয় পক্ষের শুনানি শেষে বিচারক মানবিক ও সংবেদনশীল দিক বিবেচনা করে ৭ মাসের শিশুটিকে তার নাবালিকা মায়ের জিম্মায় রাখার চূড়ান্ত আদেশ দেন।
আড়াই মাস পর নিজের সন্তানকে কোলে ফিরে পেয়ে চোখের জল ধরে রাখতে পারেননি এই কিশোরী মা।সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনাটি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই বাল্যবিয়ের কুফল এবং অবুঝ এক মায়ের প্রতি এমন নিষ্ঠুর আচরণের তীব্র নিন্দা জানাচ্ছেন.!
এই পোস্টটি #facebook থেকে সংগৃহীত করা।
#highlights #fypシ゚ Saif Zohan'z
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open shortly.
✅ You can go back to this page anytime.

Comments
Post a Comment