রুপের আড়ালে ভয়ংকর হানিট্র্যাপ..see more
সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহার করে রূপের প্রলোভনে একের পর এক যুবককে নিঃস্ব করার এক ভয়াবহ 'হানিট্র্যাপ' চক্রের তথ্য উঠে এসেছে। শীতল আক্তার খুশি নামের এক তরুণীর বিরুদ্ধে বিদেশিসহ একাধিক যুবককে প্রেমের ফাঁদে ফেলে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
ইমো, বিগো লাইভ ও ইনস্টাগ্রামে পরিচয় থেকে সম্পর্ককে প্রেমে রূপ দিতেন শীতল। এই ফাঁদে পড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন সালমান আজিজ নামের এক পাকিস্তানি প্রবাসী। বিয়ের কথা বলে তাঁর কাছ থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, আইফোন ও এসিসহ প্রায় ২২ লাখ টাকার সামগ্রী হাতিয়ে নেওয়া হয়। পরবর্তীতে যুবক বাংলাদেশে এসে বিয়ের চাপ দিলে ৫০ লাখ টাকা দেনমোহর ও ফ্ল্যাট দাবি করে যোগাযোগ বন্ধ করে দেন ওই তরুণী। সিআইডির তদন্তে ১৯ লাখ টাকার বেশি লেনদেনের সুনির্দিষ্ট প্রমাণ মিলেছে।
একই প্রতারণার শিকার হয়েছেন এক বাংলাদেশি যুবকও। ধুমধাম করে বিয়ের পর তিনি জানতে পারেন শীতল তীব্র মা/দ/কাস/ক্ত। বাধা দিলে সংসার ভেঙে দেনমোহরের টাকা হাতিয়ে নেওয়ার পাঁতারা শুরু করেন তরুণী।
বর্তমানে এই হানিট্র্যাপ ও প্রতারণার মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে। অপরাধ বিশেষজ্ঞরা অচেনা কারও সাথে ভার্চুয়াল সম্পর্কের ওপর ভরসা করে আর্থিক লেনদেন না করার পরম পরামর্শ দিয়েছেন।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open shortly.
✅ You can go back to this page anytime.

Comments
Post a Comment